ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষার্থীদের পাশে ছাত্রদল

  • কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৮:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানাভাবে সহায়তা করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

জানা যায়, ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য খাবার পানি, স্যালাইন, তথ্যকেন্দ্র স্থাপন, বাইক সার্ভিস এবং অভিভাবকদের বসার ব্যবস্থাসহ নানা ধরনের মানবিক সহায়তা প্রদান করেছে।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ জানান, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের চারটি বাইক সার্ভিস চালু ছিল। পরীক্ষার্থীদের জন্য আবাসন ও শহিদ ওয়াসিম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আব্দুল কাইয়ুমের স্মরণে রাতের খাবারের ব্যবস্থা ছাড়াও অভিভাবকদের জন্য তিনটি বুথ ও ৩০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। গরমে পানির চাহিদা মেটাতে ১৫০০ জনকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় এবং অসুস্থ হলে চিকিৎসা ও স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছে। যাতায়াত নির্বিঘ্ন রাখতে চারটি স্বেচ্ছাসেবক দল যানজট নিরসনে কাজ করছে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ও ‘সি’ ইউনিটের মতো ‘বি’ ইউনিটের পরিক্ষার্থীদের জন্যও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সার্বিকভাবে সহযোগিতা করেছে। পরিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ, ভুল কেন্দ্রে চলে আসা শিক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বাইক সার্ভিস এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও পানি-স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছিল।’

উল্লেখ্য, আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষার্থীদের পাশে ছাত্রদল

আপডেট সময় ০৮:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫