নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুইজন মাদকব্যবসায়ী গ্রেফতার। নাটোর সদর থানাধীন রামকৃষ্ণ পল্লী (কলোনীর মোড়) এলাকায় নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি অভিযানিক দল ১৬ অক্টোবর বুধবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবাসহ দুইজন মাদকব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত আসামিরা হলেন, ১। মোঃ মেহেদী হাসান বিপুল (২৯) গ্রাম আলাইপুর, ২। মোঃ সুমন হোসেন (২৪) গ্রাম উত্তর বড়গাছা, (হাফ রাস্তা) উভয়ের থানা ও জেলা নাটোর। আটককৃত আসামিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
মোঃ এস এম আয়নুল হক, নাটোর জেলা প্রতিনিধি 





















