সংবাদ শিরোনাম ::
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু

নতুন পরিচয়ে রাশমিকা

অভিনেত্রী রাশমিকা মান্দানা।ভারতীয় দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী ২০২১ সালে বহুল আলোচিত ছবি ‘পুষ্পা’তে অভিনয় করে আলোচনায় আসেন।তার অভিনয় ও নাচ দর্শককে মুগ্ধ করে।

রাশমিকা ডিপফেক ভিডিওর শিকার হয়েছিলেন।সামাজিক মাধ্যমে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছিল।এরপর তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদও করেছিলেন অভিনেত্রী।তার সঙ্গে পাশে পেয়েছিলেন অমিতাভ, রজনিকান্ত, কারিনা কাপুরের মতো তারকাদের।

অভিনয়ে সাড়া ফেলার পর এবার নতুন পরিচয়ে নিজেকে তুলে ধরবেন ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’ খ্যাত এই দক্ষিণী নায়িকা।সাইবার ক্রাইম দূর করার জন্য এবার সরকারের হয়ে প্রচারে নামবেন তিনি।সাইবার সিকিউরিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

২০১৬ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিরিক পার্টি’ দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন রাশমিকা।অভিনয় দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে দ্রুত জনপ্রিয়তা পেয়েছেন তিনি।এরপর তিনি তেলুগু সিনেমাতেও কাজ করেছেন।

রাশমিকা তার চমৎকার হাসি ও ক্যারিশমার জন্য ‘ন্যাশনাল ক্রাশ’ নামে পরিচিত।শুধু সিনেমার জন্যই নয়, বিজ্ঞাপনচিত্র ও সামাজিক কাজের জন্যও বেশ পরিচিত তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন

নতুন পরিচয়ে রাশমিকা

আপডেট সময় ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪