সংবাদ শিরোনাম ::
৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান

দেশ ও সমাজ কল্যাণমুখী হিসাবে গড়ে তুলার জন্য সৎ ও দেশপ্রেমিক ব্যবসায়ীর ভুমিকা অনস্বীকার্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন

১৫ অক্টোবর ২০২৪ বিজনেস ফোরাম পাহাড়তলী অঞ্চলের উদ্যোগে কর্নেলহাট বিপণি বিতান ও চৌধুরী শপিং কমপ্লেক্সর ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টায় চট্টগ্রাম বিজনেস ফোরাম পাহাড়তলী অঞ্চল শাখার সভাপতি আল-আমীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সদরঘাট থানা শাখার আমীর অধ্যাপক আব্দুল গফুর, চট্টগ্রাম বিজনেস ফোরাম চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা, আল-আমীন হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডা. শাহাদাত হোসাইন, জামায়াতে ইসলামী আকবরশাহ থানা শাখার সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, মুহাম্মদ ওসমান গনি, মুহাম্মদ নুরুর রশীদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ব্যবসায়ীদের দুনিয়া ও আখেরাতে যোগ্য হিসাবে গড়ে তুলার লক্ষ্যে চট্টগ্রাম বিজনেস ফোরাম কাজ করে যাচ্ছে। দেশ ও সমাজ কল্যাণমুখী হিসাবে গড়ে তুলার জন্য সৎ ও দেশপ্রেমিক ব্যবসায়ীর ভ‚মিকা অনস্বীকার্য।

তিনি বলেন, অতিমুনাফার লোভে সিন্ডিকেটের কারণে অতিরিক্ত দ্রব্যমূল্যে সাধারণ জনগণের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য সৎ ও পরকালীন জবাবদিহি চেতনায় উদ্বুদ্ধ ঈমানদার ব্যবসায়ীর প্রয়োজন। এই লক্ষ্যে চট্টগ্রাম বিজনেস ফোরাম ব্যবসায়ীদের মধ্যে কাজ করে যাচ্ছে।

উক্ত মতবিনিময় সভায় বিপুল সংখ্যক স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতে চট্টগ্রাম বিজনেস ফোরামের সাথে থেকে যেকোনো কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ক্যাপশন: চট্টগ্রাম বিজনেস ফোরাম পাহাড়তলী অঞ্চলের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট

দেশ ও সমাজ কল্যাণমুখী হিসাবে গড়ে তুলার জন্য সৎ ও দেশপ্রেমিক ব্যবসায়ীর ভুমিকা অনস্বীকার্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন

আপডেট সময় ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪