ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ন্যাশনাল ডক্টরস ফোরাম- এনডিএফ চট্টগ্রামের চিকিৎসক সমাবেশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

চিকিৎসক সমাজ চাইলে দেশকে পাল্টে দিতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রবিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের রেডিসন ব্লুতে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এ কে এম ফজলুল হক, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. খাইরুল আনোয়ার। সমাবেশে দারসুল কুরআন পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ডিন প্রফেসর ড. শফিউল আলম ভ‚ইঁয়া।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশটি আমাদের কলিজার অংশ। দেশকে আমাদের ভালোবাসতেই হবে। চিকিৎসক সমাজ চাইলে দেশকে পাল্টে দিতে পারবে। জাতিকে কিছু দেয়ার অঙ্গিকার করে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম দিয়েই ইসলামের দাওয়াত দেয়া শুরু হয়েছিল। এদেশের মানুষকে ভালোবেসে দ্বায়ীরা বাংলাদেশে এসেছিলেন শায়িত হয়েছেনও এই দেশে। আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরে না। শহীদরা আল্লাহ তায়ালার মেহমান।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশকে পুনর্গঠন করার জন্য আল্লাহ তায়ালা যে পরিবেশ দান করেছেন সেখানে যদি আমরা মেধার পূর্ণ বিনিয়োগ না করি তাহলে আল্লাহর কাছে গুনাহগার হতে হবে। শুধু চিকিৎসা খাতই নয় পুরো দেশের প্রতিটি সেক্টরেই সমস্যায় জর্জরিত। চিকিৎসকদের ইসলামী আন্দোলনের জন্য আরও বেশি নিবেদিত হতে হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, গরিব ধনী সকল স্তরের মানুষের সাথে চিকিৎসকরা সবচেয়ে বেশি ভ‚মিকা রাখেন। দ্বীনের প্রচারের জন্য তারা সুযোগ পান বেশি। সংগঠনের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। চিকিৎসক সমাজকে অন্তর্র্বর্তীকালীন সরকারের উপর ভরসা রাখতে হবে।

ক্যাপশন: চট্টগ্রামে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ন্যাশনাল ডক্টরস ফোরাম- এনডিএফ চট্টগ্রামের চিকিৎসক সমাবেশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০২:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪