সংবাদ শিরোনাম ::
ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-খাকি পোশাকে ফিরল বাংলাদেশ পুলিশ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে

পদ্মায় জেলেদের জালে মিলল মৃত ডলফিন

মাদারীপুরের শিবচরে ইলিশ রক্ষা অভিযানকালে শিবচরের পদ্মা নদী থেকে অসাধু জেলেদের পাতা কারেন্ট জাল থেকে মৃত অবস্থায় একটি ডলফিন উদ্ধার করেছে প্রশাসন।

এছাড়া গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। এ সময় ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রতিদিনের ন্যায় সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌপুলিশের দল। অভিযানকালে পদ্মা নদীর কাঁঠালবাড়ি এলাকায় অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জালে আটকা অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।

ডলফিনটির ওজন প্রায় ২৫ কেজি, লম্বায় প্রায় আড়াই ফুট, প্রায় ৩ মাস বয়সি বলে জানান উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি ডলফিন মারা গেছে। আমাদের টিম জব্দকৃত জালে মৃত অবস্থায় ডলফিনটিকে উদ্ধার করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল

পদ্মায় জেলেদের জালে মিলল মৃত ডলফিন

আপডেট সময় ০২:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪