ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বোরহানউদ্দিনে সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদের উদ্বোধন করেন-হাফিজ ইব্রাহিম

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি প্রয়াত সাইদুর রহমান মিলন মিয়ার স্মরণে সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বোরহানউদ্দিন পৌর শহরের আমতলায় সাইদুর রহমান মিলন মিয়ার মাকে নিয়ে স্মৃতি সংসদটির উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, সাইদুর রহমান মিলন সকলের প্রিয় একজন মানুষ ছিলেন, তার কাছে এসে কেউ কখনও ফিরে যায় নি, এজন্য মিলন সকললে প্রিয় একজন মানুষ ছিলেন। তিনি অসুস্থ শরীর নিয়েও বিএনপির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তার মা এবং ছেলে-মেয়েসহ পরিবারের পাশে আমরা সব সময় আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।

তিনি আরও বলেন, মিলনকে আপনারা যেভাবে পাশে পেয়েছেন ইনশাআল্লাহ তার দুই ছেলেকেও সেভাবে সব সময় আপনাদের পাশে পাবেন। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

সাইদুর রহমান মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর, ছোট ছেলে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান শাওনের সভাপতিত্বে এসময় বিএনপি নেতা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, আকবর হোসেন,সহ সভাপতি বশির আহমেদ, যুগ্ম সম্পাদক ইউসুফ হোসেন বাচ্চু, মিলন মিয়ার ছোট ভাই মিজানুর রহমান, মিলন মিয়ার মেয়ে নাদিয়া রহমান মিমু সহ বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অংগ সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাইদুর রহমান মিলন ২০০২ সালে বোরহানউদ্দিন পৌরসভার উপ-নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৩ মার্চ ২০০২ থেকে দায়িত্ব পালন শুরু করেন ও ২০০৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় পৌর নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৯ বছর পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনকালে কাজের মধ্য দিয়ে তিনি সকলের কাছে প্রিয় মিলন ভাই হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি হিসেবে দক্ষতার সাথে নেতৃত্বে দিয়ে বোরহানউদ্দিন বিএনপিকে সুসংঘটিত করে রেখেছিলেন। চলিত বছরের ০৪ জুলাই তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিলো পুরো বোরহানউদ্দিনজুড়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বোরহানউদ্দিনে সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদের উদ্বোধন করেন-হাফিজ ইব্রাহিম

আপডেট সময় ১২:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪