ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

বদরপুর ইউনিয়ন পরিষদে প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ভিজিএফ চাল বিতরণ

পটুয়াখালী সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়ন পরিষদে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায়-২০২৪ বিশেষ ভিজিএফ মৎস্য চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) মৎস্য অফিসের নির্দেশে ইউপি সচিব শ্রী রিপন চন্দ্র শীলের চঞ্চালনায় ৪২জন উপকারভোগীদের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন উপস্থিত থেকে এই মৎস্য চাল বিতরণ করেন। এ সময় ২নং বদরপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ পুরুষ মেম্বার, মহিলা মেম্বার ও সকল স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন বলেন, “আমি পটুয়াখালী থেকে চাল এনে ইউনিয়নের মেম্বার, চৌকিদার এবং বদরপুর ইউনিয়নের সকল স্তরের জনগণের উপস্থিতিতে চাল বিতরণ করি। আমি উপকারভোগী ৪২ জনের জন্য ১.১২৫ মেট্রিক টন চাল অর্থাৎ ৩৮ বস্তা চাল বিতরণ করি।”

উপকারভোগী মোঃ জলিল ঘরামী বলেন, “আমি ২৫ কেজি চাল পেয়েছি। আমার এ মাসে আর কোনো চাল কিনতে হবে না, আমি অনেক খুশি।” মোঃ সেলিম গাজী বলেন, আমিও ২৫ কেজি চাল পেয়েছি। আমি ছেলে-মেয়ে নিয়ে ভালো ভাবে চলতে পারবো। আমার আর চাল কিনতে হবে না। প্রতি জেলে চাল পায় ২৫ কেজি করে।”

বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব রিপন চন্দ্র শীল বলেন, “আমি মোট ৩৮ বস্তা চাল পরিষদের প্রকৃত জেলের মাঝে বিতরণ করতে সার্বিক ব্যবস্থা করি। এই চাল বিতরণের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

বদরপুর ইউনিয়ন পরিষদে প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ভিজিএফ চাল বিতরণ

আপডেট সময় ১২:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪