ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

ফেনির ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এস এম সাইফুল আলম

মোঃ ছরওয়ার কামাল চট্টগ্রাম বঞ্চিত ব্যাবসায়ী ফোরামের আহবায়ক ও বন্দর ইউজার এস এম সাইফুল আলম বলেছেন, সম্প্রতি চট্টগ্রাম লক্ষীপুর ফেনিসহ দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বর্তমানে বন্যার পানি নেমে গেলেও ঘরবাড়ী ও রাস্তা ঘাট ভেঙ্গে বিধ্বস্ত হয়ে গেছে। বন্যাকবলিত ফুলগাজী এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে এখন নিদারুণ কষ্টে আছে। তারা মানবেতর জীবন যাপন করছে। পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার ও ঔষধের সংকটে ভুগছে। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। এখন দেখা দিয়েছে নানান রোগব্যাধি। চর্মরোগসহ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে বন্যার্ত এলাকার মানুষ। পর্যাপ্ত ওষুধপত্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাই এই মূহুর্তে বন্যার্তদের বেশী প্রয়োজন পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসাসেবা। বন্যার্তদের জন্য চট্টগ্রামের ব্যাবসায়ী ফোরামের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি রবিবার (১৩ অক্টোবর) দুপুরে ফেনীর ফুলগাজী বিলোনিয়া সড়কের পুরাতন মুন্সিরহাটস্থ আলী আজম হাই স্কুলে বন্যাদুর্গত মানুষের মাঝে চট্টগ্রাম বঞ্চিত ব্যাবসায়ী ফোরামের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

তিনি অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য চট্টগ্রামের ব্যাবসায়ীদের ধন্যবাদ জানান। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে বন্যার্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান।

তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে শুকনা খাবার, চাল, ডাল, তেল, আলু, পানি, ঔষধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন বঞ্চিত ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব শহীদুল ইসলাম চৌধুরী।

শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বন্যায় মানুষের জানমাল ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রামের ব্যাবসায়ী নেতারা এগিয়ে এসেছে। তাই এই মহূর্তে বন্যা আক্রান্ত এই জেলাতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে। যার যার সাধ্যমত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। তিনি সমাজের বিত্তশালীদের বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

এই সময় উপস্থিত ছিলেন বঞ্চিত ব্যাবসায়ী ফোরামের নেতা ও সিএন্ডএফ ব্যবসায়ী শওকত আলী, সুলতানা ট্রেডার্সের চেয়ারম্যান রোকন উদ্দিন মাহমুদ, ফাল্গুনী ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল খান, বন্দর ট্রাক কাভারভ্যান মালিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল, কাশেম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সিএন্ডএফ ব্যবসায়ী এস এম ফরিদুল আলম, এম এ হাসনাত, ওয়ারিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরোয়ার আলম খান, ব্যাবসায়ী নেতা মুজিবুর রহমান, মো, আলমগীর, রাশেদ আরমান, ফজল আমিন টুটুল, মো. সুমন, মো. মানিক প্রমূখ।
Sarowar

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ফেনির ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এস এম সাইফুল আলম

আপডেট সময় ১২:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪