সংবাদ শিরোনাম ::
মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া

হলিউডে অভিনয় নিয়ে ভাবছেন না আলিয়া

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বি-টাউনের পাশাপাশি হলিউডেও নাম লিখিয়েছেন তিনি। পেয়েছেন প্রশংসাও। তবে এখন আর চাইলেও তিনি হলিউডে কাজ করতে পারবেন না। সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের শোতে এসে এমনটাই জানান আলিয়া। খবর : মিরচি প্লাস

২০২৩ সালে মুক্তি পায় আলিয়া অভিনীত সিনোমা ‘হার্ট অব স্টোন’। এ সিনেমার শুটিং যখন চলছিল তখনই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকা। এরপর ২০২২ সালের নভেম্বরে জন্ম হয় আলিয়া-রণবীরের কন্যা রাহার। সন্তান জন্মের পর তেমন একটা বিরতি নেননি আলিয়া। এর মধ্যেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জিগরা’।

সেই সিনেমার প্রচারে এসে তিনি জানালেন, যখন তখন হলিউডে কাজ করতে চলে যাওয়া এখন আর তার পক্ষে সম্ভব নয়।

আলিয়া বলেন, ‘হলিউডে কাজ করার বিষয়ে আমি সবসময়ই আগ্রহী। তবে এখন আগের মতো চাইলেই আমি চলে যেতে পারব না। কারণ এখন রাহা আছে। তাই চাইলেও এ মুহূর্তে ব্যাগ গুছিয়ে তিন-চার মাসের জন্য শুটিংয়ে চলে যাওয়াটা কঠিন। এখন আর এভাবে দীর্ঘদিন বাইরে থাকতেও পারব না।’এরপর হলিউড প্রসঙ্গে আলিয়া আরও বলেন, হলিউডের প্রোজেক্টগুলোতে অনেক সময় লাগে, তারা হুটহাট কোনো কাজ করে না। তাই আপাতত হলিউডের কাজ করা নিয়ে ভাবা হচ্ছে না।

যদিও এর আগে মেয়েকে দেখাশোনার বিষয়ে রণবীর কাপুর কতটা পারদর্শী সে কথা জানিয়েছিলেন আলিয়া। এমনকি রণবীর নিজেও জানিয়েছিলেন, তারা দুজনে একসঙ্গে কাজে যান না। একজন কাজে গেলে অন্যজন মেয়ের কাছে থাকার চেষ্টা করেন। তাই মেয়ের জন্যই আপাতত হলিউড নিয়ে ভাবছেন না এই নায়িকা।

এদিকে আলিয়া অভিনীত ‘জিগরা’ মুক্তি পেয়েছে ১১ অক্টোবর। সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছে না। ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ প্রথম দিনে ভারতে ৪.২৫ কোটি আয় করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ

হলিউডে অভিনয় নিয়ে ভাবছেন না আলিয়া

আপডেট সময় ০৫:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪