ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ভোলায় পিস্তল নিয়ে প্যানেল চেয়ারম্যানসহ আটক-২

ভোলা সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান আব্দুল অদুদ সেলিম হাওলাদার ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার এর স্বামী এফজাল হোসেন সোহেলকে একটি বৈধ অস্ত্রসহ আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) রাতে অভিযান চালিয়ে তাদেরকে বাড়ি থেকে আটক করা হয়।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সেলিম হাওলাদার ৫ নম্বর ওয়ার্ডের মো. কাদের হাওলাদারের ছেলে এবং সোহেল ৩ নম্বর ওয়ার্ডের মৃত হানিফ মিয়ার ছেলে।

জানা গেছে, ১৯৯২ সালে সেলিম হাওলাদারকে একটি পিস্তলের লাইসেন্স দেয়া হয়। সরকার পতনের আগে ও পরে তিনি সেই পিস্তল দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।

এছাড়াও এলাকায় জমি দখল, দোকানঘর দখল এবং চাঁদাবাজিসহ তাদের দু’জনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। সেলিম হাওলাদারের ছেলে শামীম ওরফে বোমা শামীম এলাকায় একাধিক নৈরাজ্য সৃষ্টি করে আসছে। বৈধ অস্ত্র দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার কারনে কোষ্টগার্ড তাদেরকে আটক করে।

এছাড়াও এফজাল হোসেন সোহেল এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। এসবের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোষ্টগার্ড তাদেরকে আটক করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ভোলায় পিস্তল নিয়ে প্যানেল চেয়ারম্যানসহ আটক-২

আপডেট সময় ০৭:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪