সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাটে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাট এলাকার মা ভবানী দূর্গা ও কালী মাতা মন্দিরের দূর্গা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার গভির রাতে দূবৃত্তরা দূর্গা প্রতিমা ভেঙে দেয়। রবিবার সকালে মন্দিরে এসে ভেঙে দেওয়া প্রতিমা দেখতে পেয়ে পুলিশকে জানায় মন্দির কমিটির নেতৃবৃন্দ। এ ঘটনার পর থেকেই সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটাজি জানান, প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে, বিষয়টি নিয়ে আমরা নেতৃবৃন্দ কথা বলেছি, সেই সাথে প্রত্যেক মন্দির কমিটিকে মন্ডপের প্রতিমা নিজেরা পাহারা দেওয়ার জন্য বলেছি। বিকাল তিনটায় জেলা প্রশাসক আমাদের সাথে বসবেন বলেছেন, তার সাথে মিটিং এর পরই আমরা সিদ্ধান্ত দিব, আমরা পুজা করব কি করব না।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাটে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

আপডেট সময় ১২:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪