ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

নাটোরে দুর্গাপূজার মণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে পৌর প্রশাসকের মতবিনিময়

নাটোর পৌরসভা এলাকার ৪০টি দুর্গাপূজা মণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পৌরসভা প্রশাসক ও নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমান। বুধবার সন্ধ্যে সাতটায় পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর প্রশাসক বলেন, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রস্তুতি সভা করে সংশ্লিষ্ট দপ্তর সমূহকে প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করা হয়েছে, কাজ করছে মনিটরিং টিম। প্রতিমা বিসর্জনের জন্য জয়কালী দিঘীতে বিসর্জন ঘাটও নির্মাণ করা হচ্ছে। সুসম্প্রীতি বজায় রেখে পূজার সকল আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় এবং সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার।
অনুষ্ঠানে প্রত্যেক পূজা মন্ডপের অনুকূলে চার হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
নাটোর পৌরসভা এলাকায় এ বছর ৪০টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। গতবছর ৩৯টি মন্ডপে পূজা আয়োজন করা হয়েছিল। অর্থাৎ গত বছরের চেয়ে অতিরিক্ত একটি মন্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

নাটোরে দুর্গাপূজার মণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে পৌর প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় ০৪:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪