ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

দাউদকান্দিতে অগ্নিকান্ডে,অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লার দাউদকান্দিতে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় মতলব রোড সংলগ্ন নুরুল ইসলাম মিয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের আগেই মার্কেট বন্ধ করে সবাই নামাজ পড়তে যান। নামাজের পর হাওলাদার হার্ডওয়ার দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই এই আগুন পাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছে। পরে দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত হাওলাদার ইলেকট্রনিকস এন্ড হার্ডওয়ার দোকানের মালিক ফারুক হোসেনের তার প্রায় ৩০ লাখ টাকার মালামাল, রঙধনু লাইব্রেরি ও কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের মালিক নুরুজ্জামানের পাঁচটি কম্পিউটারসহ আট লাখ টাকার মালামাল, ইসমাইল মিয়ার ওয়ার্কসব, নুরুল ইসলামের আইসক্রিম কারখানা ও ধান ভাঙানোর দোকানের প্রায় দশ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান তারা। দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাসেল আহম্মেদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

দাউদকান্দিতে অগ্নিকান্ডে,অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় ১২:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২