ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

প্রখ্যাত আলেম মুফতি রফি উসমানির ইন্তেকাল

পাকিস্তানের প্রখ্যাত আলেম, জামিয়া দারুল উলুম করাচির প্রধান, মুফতি রফি উসমানি ইন্তেকাল করেছেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর তিনি শুক্রবার (১৮ নভেম্বর) ইন্তেকাল করেন। এসময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। 

তিনি দেশটির মুফতি আজম (প্রধান মুফতি) খ্যাত মুফতি মুহাম্মাদ শফি রহ.-এর ছেলে ও পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়ত আপিল বিভাগের সাবেক বিচারক মুফতি তাকি উসমানির বড় ভাই। তার জানাজা নামাজ ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মুফতি রফি উসমানি আহকাম-ই-জাকাত, আল-তালিকাত আল-নাফিয়াহ আলা ফাতহ আল মুলহিম, ইসলাম মে আওরাত কি হুকমরানি এবং নাওয়াদির আল-ফিকহসহ বহু বই লিখেছেন। ফিকাহ, হাদিস এবং তাফসিরে তার জ্ঞানের জন্য স্বীকৃত মুফতি রফি উসমানি উর্দুতে প্রচুর বইয়ের পাশাপাশি আরবি ভাষায়ও উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন।

ফিকহ, হাদীস ও তাফসিরের ক্ষেত্রে মুফতি রফি উসমানীর মূল্যবান সেবা প্রদান স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, তিনি পৃথিবীর সামনে ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরেছেন।

উপমহাদেশের প্রসিদ্ধ আলেম, মাওলানা তারেক জামিলও তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘মুফতি রফি উসমানি আর আমাদের মাঝে নেই, শুধু দেশ নয় পুরো মুসলিম বিশ্বে তার ব্যক্তিত্বের প্রভাব রয়েছে। আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করুন এবং তার স্বজনদের ধৈর্যধারণের শক্তি দিন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রখ্যাত আলেম মুফতি রফি উসমানির ইন্তেকাল

আপডেট সময় ১২:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২