ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

ছেলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নেতানিয়াহু

ইরানের প্রত্যাশিত প্রতিশোধ নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে ইয়াইরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আর এ কারণে তিনি মার্কিন সরকারের কাছে ছেলের নিরাপত্তা বাড়ানোর অনুরোধও জানিয়েছেন।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার বরাত দিয়ে বুধবার আল-মায়াদিন এ তথ্য জানিয়েছে।

ওয়ালা জানিয়েছে, ৩৩ বছর বয়সি ইয়াইর নেতানিয়াহু ২০২৩ সালের এপ্রিল থেকে ফ্লোরিডার মিয়ামিতে বসবাস করছেন। সেখানে তাকে ইসরাইলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা সিনবেত সুরক্ষা দিয়ে থাকে এবং এ জন্য প্রতি বছরে প্রায় ৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার খরচ করতে হয়।

নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ইয়োসি শেলি সম্প্রতি নেতানিয়াহুর অনুরোধে ইয়াইরের নিরাপত্তা স্তর পর্যালোচনা করার জন্য সিনবেতের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কমিটির কাছে যোগাযোগ করেছিলেন। তাদের অনুমান, ইরানের প্রতিশোধের অংশ হিসেবে বিদেশে থাকা ইসরাইলি নেতৃত্বের পরিবার-পরিজন এবং সম্পদ লক্ষ্যবস্তু হতে পারে।

এ নিয়ে সিনবেতের উপদেষ্টা কমিটি ইয়াইরের নিরাপত্তা বৃদ্ধির ন্যায্যতা প্রমাণের জন্য গোয়েন্দা তথ্যের জন্য অনুরোধ করেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম

ছেলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নেতানিয়াহু

আপডেট সময় ১১:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪