ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

কক্সবাজারে ৮০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

কক্সবাজারে ৮০০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেছেন ব্রাজিল সমর্থকরা। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কলাতলী সংস্কৃতি কেন্দ্রের সামনে থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে এই র‌্যালির আয়োজন করা হয়। 

র‌্যালিটি কক্সবাজার শহরের কলাতলী সংস্কৃতি কেন্দ্রের মাঠ থেকে শুরু হয়ে সুগন্ধা পয়েন্টে গিয়ে শেষ হয়। ব্রাজিলের প্রায় ৫ শতাধিক সমর্থক এতে অংশগ্রহণ করেন। এ সময় ব্রাজিল ফুটবল দলকে নিয়ে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কক্সবাজার শহর। র‌্যালির নেতৃত্বে দিয়েছেন, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে ব্রাজিলের জন্য সমর্থন রয়েছে। ব্রাজিল ফুটবল দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।

dhakapost

ব্রাজিল সমর্থক মঈন উদ্দিন বলেন, চার বছর পর ফুটবল বিশ্বকাপ আসে। আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের এই উন্মাদনা থেকেই ব্রাজিল সমর্থকদের মিলনমেলা। খেলায় হার-জিত থাকবে। তারপরও কাতারের বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবার ব্রাজিল বিজয়ী হবে।

ব্রাজিল সমর্থক শাহীন মাহমুদ রাসেল বলেন, এবার কাতার বিশ্বকাপ জিতে আবারও ব্রাজিল কোটি  কোটি মানুষের হৃদয় জয় করবে বলে আশা করি।

র‌্যালির সমন্বয়ক ছৈয়দ আলম বলেন, কক্সবাজারে ব্রাজিল সাপোর্টারদের নিজেদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই এই আয়োজন। আমরা এভাবেই এক হয়ে ব্রাজিলের খেলাগুলো সবাই মিলে দেখব। আর ব্রাজিল দলকে সমর্থন করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

কক্সবাজারে ৮০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

আপডেট সময় ০৭:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২