সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের গ্রীন লীফ রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি শাখার আমীর মনিরুজ্জামান বাহালুল তার বক্তব্যে বলেন, জাতির সংকটের মুহূর্তে আমরা লক্ষ্য করলাম এদেশের মানুষ বাঁচার জন্য সংগ্রাম করে ফুটন্ত কড়াই থেকে লাফ দিযে জ্বলন্ত চুলায় পড়েছে। পরিবর্তনের ঊষালগ্ন থেকেই কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামে বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ কিছু জায়গায় ভিন্ন ধর্মালম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করেছে। যাহা কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। যাদের অন্তরে মানবতাবোধ ও দেশপ্রেম আছে তারা এগুলো করতে পারেনা। এমন পরিস্থিতিতে সবার আগে দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবাদের বলিষ্ঠ দৃষ্টান্ত রেখেছে। আমরা রাজনীতি করি মানুষ ও দেশের জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ কল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারী মোঃ মনিরুজ্জামান, পৌরসভার আমীর আবুল কাসেম প্রধানিয়া, উপজেলা সহকারী সেক্রেটারী মেজবাহ উদ্দিন সিরাজী, মাওলানা কাজী বশিরুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, পৌরসভার সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, ইসলামি ছাত্র শিবির সভাপতি (কুমিল্লা পশ্চিম) মোঃ জিসান মিয়া প্রমুখ। এসময় দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে বিভিন্ন প্রশ্ন করেন এবং জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা খন্দকার আবুল বাশার সেসব প্রশ্নের উত্তর দেন। শুরা সদস্য মাওলানা আবুল বাশার স্থানীয় মিডিয়া কর্মী সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার চেয়েছেন।

এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে সাংবাদিকতা করতে বলা হয়েছে এবং এমনকি তাদের দলের কেউ যদি অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তাহলে ছবিসহ সেই সংবাদ পরিবেশন করা জন্যও সাংবাদিকদের বলা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শ সংগঠন। দীর্ঘ বছর পর আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই সকলে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

আপডেট সময় ১১:০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪