ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন ময়মনসিংহে ১৪ বোতল ভারতীয় তরল মাদকসহ তিনজন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠি

পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় স্ত্রীর পরকিয়ার বলি স্বামী ইসমাইল হোসেন (৪৮) হত্যার অভিযোগে ইতি মনি (৩৫) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। আটক ইতি মনি ইসমাইল হোসেনের স্ত্রী এবং সদর উপজেলার দুরাকুটি গ্রামের জগদীশ চন্দ্রের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১২ বছর আগে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইতি মনি নাম রেখে ইসমাইল হোসেনকে বিয়ে করেন ইতি মনি। বিয়ের কয়েক বছর পর ইতি মনি অন্য এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এরপর থেকে বিভিন্ন মানুষের কাছে টাকা ধার/ঋণ নিয়ে পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন। সেই ঋণ পরিশোধ করতে ইতি মনি তার স্বামী ইসমাইল হোসেনকে চাপ প্রয়োগ করতে থাকে। এতে চরমভাবে তাদের দু’জনের মাঝে সম্পর্কের অবনতি ঘটে।

বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে তাদের ঘরে দু’জনের মধ্যে বিবাদ সৃষ্টি হলে ইতি মনি প্রথমে তার স্বামী ইসমাইল হোসেনকে দা দিয়ে আঘাত করে। সেই আঘাত পেয়ে ইসমাইল হোসেনের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে বিবাদ মীমাংসা করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় ইতি মনি কৌশলে স্বামীর গোপনাঙ্গে আঘাত করলে এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতি মনিকে আটক করে পুলিশে খবর দেয় এবং পুলিশের হাতে সোপর্দ করেন।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ইসমাইলের মরদেহ সুরতহাল করে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম জানান, ইতি মনি পরকীয়া করতেন। সেটাতে বাধা দেওয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা ঘাতকের বিরুদ্ধে মামলা দায়ের করবো।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, নিহতের স্ত্রী ইতি মনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

আপডেট সময় ১০:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪