সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

আগেই বন্যা পূর্বাভাসের কথা বলা হয়েছিল, দাবি আওয়ামী লীগের

বাংলাদেশের কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতির পূর্বাভাস বিষয়ে বিগত সরকারের সময়ই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচনা হয়েছিল বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে দুটি স্থানীয় দৈনিকের গত জুলাই মাসের দুটি খবরের স্ক্রিনশট দিয়ে একটি পোস্ট করা হয়।

সেখানে লেখা হয়, ‘সরকারের অনেকেই বলছেন– এই বন্যা পরিকল্পিত, প্রাকৃতিক দুর্যোগ না। অথচ, গত জুলাই মাসের একনেকের সভাতেই আগস্ট মাসের এই বন্যার পূর্বাভাসের কথা বলা হয়েছিলো এবং পূর্বপ্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিলো।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘বর্তমান সরকারের উপদেষ্টারা রাষ্ট্র সংস্কারের নামে প্রশাসনের সব স্তরে বদলি, নিজেদের পছন্দের লোক বসানোতে এতোটাই ব্যস্ত ছিল যে বন্যার পুর্বাভাস পাওয়ার পরও কোনও ব্যবস্থা নিলেন না।’

পোস্টের শেষে বলা হয়— সত্যিই আমরা জাতি হিসেবে খারাপ সময় পার করছি।

বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েও কয়েকটি পোস্ট করা হয়েছে আওয়ামী লীগের ফেসবুকে পেইজে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

আগেই বন্যা পূর্বাভাসের কথা বলা হয়েছিল, দাবি আওয়ামী লীগের

আপডেট সময় ১২:৪৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪