ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন ময়মনসিংহে ১৪ বোতল ভারতীয় তরল মাদকসহ তিনজন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠি

শিক্ষক সহায়িকা বই বিতরণেও টাকা নেন এটিও সাইদুর

জামালপুরের মাদারগঞ্জে শিক্ষক সহায়িকা বই বিতরণেও টাকা আদায় করছেন সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমান। এতে শিক্ষকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংবাদিকদের কাছে।

জানা গেছে, উপজেলার ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২২টি করে শিক্ষক সহায়িকা বই পাঠানো হয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর থেকে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বই রিসিভ করে মাদারগঞ্জে নিয়ে আসেন সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমান। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের কাছে বই হস্তান্তরের সময় পরিবহণ খরচ বাবদ ৫০ টাকা করে আদায় করেন এটিও সাইদুর।

কয়েকজন শিক্ষক জানান, এটিও সাইদুর বিল-ভাউচার করে শিক্ষা অফিস থেকে পরিবহণের খরচ ঠিকই নেবেন। সুযোগ বুঝে তিনি শিক্ষকদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করলেন।

শিক্ষকদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়ার বিষয়টি স্বীকার করেন এটিও সাইদুর রহমান। তিনি জানান, সরকারিভাবে বই পরিবহণের খরচ দেওয়া হয় না। পরিবহণ ও লেবার খরচ বাবদ তার পকেট থেকে ৭ হাজার ৯০০ টাকা খরচ গেছে। তিনি শিক্ষকদের কাছ থেকে সেই টাকা তুলেছেন। এটিও সাইদুরের বিরুদ্ধে বছরের প্রথম দিকে পাঠ্যবই বিতরণেও কিন্ডারগার্টেনের শিক্ষকদের কাছ থেকে ১০ হাজার করে টাকা আদায়েরও অভিযোগ আছে।

একজন শিক্ষকের সঙ্গে টাকা নিয়ে দর কষাকষির একটি ওডিও রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসেছে। সেই বিষয়ে সাইদুর রহমান কিন্ডারগার্টেনের শিক্ষকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, অডিও ক্লিপের কথাগুলো আমার সঙ্গে হলেও কয়েকটি জায়গায় এডিট করা হয়েছে।

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন খান সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশ ছাড়া শুধু বই কেন, একটি সাদা কাগজ বিতরণের জন্যও নগদ অর্থ নেওয়া যাবে না। যদি কেউ এ নির্দেশনা অমান্য করেন তাহলে তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শিক্ষক সহায়িকা বই বিতরণেও টাকা নেন এটিও সাইদুর

আপডেট সময় ১২:৩৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪