ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

ইনস্টাগ্রামকে ৩২০০ কোটি টাকা জরিমানা

ইউরোপীয় ইউনিয়নের গোপনীয়তার নিয়ম লঙ্ঘনের জন্য ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডাটা সুরক্ষা কমিশন। বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ৩২০০ কোটি টাকা।

মেটা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য ভুলভাবে পরিচালনা করায় এ জরিমানা করা হয়। আয়ারল্যান্ডের ডাটা সুরক্ষা কমিশনের তদন্তে অভিযোগ করা হয়েছে, ইনস্টাগ্রাম ১৩-১৭ বছর বয়সী ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অনুমোতি ছাড়াই প্রদর্শন করেছে।

অবশ্য মেটা এ দণ্ডাদেশ প্রত্যাখ্যান করেছে। তারা দ্রুতই আপিল করবে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। রয়টার্স জানায়, এক ডাটা সায়েন্টিস্টের অনুসন্ধানে সর্বপ্রথম বিষয়টি ওঠে আসে। এই অনুসন্ধানে দেখা যায়, ব্যক্তিগত আইডিগুলোকে যখন বিজনেস আইডিতে রূপান্তর করা হয়, তখন ব্যবহারকারীদের যোগাযোগের তথ্য ইনস্টাগ্রামে উন্মোচিত হয়ে যায়। অর্থাৎ অন্য ব্যবহারকারীরা সেই তথ্য দেখতে পান।

এই প্রতিবেদনে আরও বলা হয়, যেসব টিনেজ ব্যবহারকারী তাদের বিজনেস অ্যাকাউন্ট সুইচ করেছে, তাদের কন্টাক্ট ইনফরমেশন ইনস্টাগ্রাম অনুমোতি ছাড়াই প্রদর্শন করেছে।

এদিকে মেটায় কর্মরত একজন বিবিসি নিউজকে বলেছেন, ডাটা সেন্টারের অনুসন্ধানটি ইনস্টাগ্রামের পুরনো সেটিংসের ওপর করা হয়েছে। এটি প্রায় এক বছর আগে আমরা উন্মুক্ত করেছিলাম। বর্তমানে শিশুদের তথ্য অধিকার ও ডাটা নিরাপত্তা নিশ্চিত করতে ইনস্টাগ্রাম আরও নিত্য নতুন ফিচার আনছে।

মূলত ১৮ বছরের কম বয়সী যে কেউ ইনস্টাগ্রামে যোগদান করলে তার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত হয়ে যায়। ফলে তারা কী পোস্ট করে তা তারা জানে এবং প্রাপ্তবয়স্করা তাদের অনুসরণ করে না, এমনকি অন্য কিশোরদেরও বার্তা দিতে পারে না। তবে তারা কীভাবে এই জরিমানা গণনা করেছে, সেই সংক্রান্ত বিষয়ের সঙ্গে আমরা একমত নই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

ইনস্টাগ্রামকে ৩২০০ কোটি টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২