সংবাদ শিরোনাম ::
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিট অনুমোদিত 

রাশিয়ার সুদঝা শহর দখলে নিয়েছে ইউক্রেন

গত সপ্তাহে রাশিয়ার কুরস্কে হঠাৎ করে ইউক্রেনের কয়েক হাজার সেনা প্রবেশ করে। এর পর ধীরে ধীরে প্রায় ৩৫ কিলোমিটার ভিতরে প্রবেশ করেছেন ইউক্রেন সেনারা। এবার এই অঞ্চলের সুদঝা নামের একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের সেনারা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

সুদঝা শহরে গত সপ্তাহ থেকেই ছিল ইউক্রেনীয় সেনারা। কিন্তু এবারই প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট জানালেন তাদের সেনারা শহরটি দখল করেছে।

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার স্রিসকি জানিয়েছেন, গত সপ্তাহে আকস্মিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত তারা কুরস্কের ৩৫ কিলোমিটার ভেতরে প্রবেশ করতে পেরেছেন। এরমধ্যে ১ হাজার ১৫০ স্কয়ার কিলোমিটার অঞ্চল এবং ৮২টি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন তারা।
স্রিসকি আরও জানিয়েছেন, সুদঝা শহরে সেনাবাহিনীর একটি প্রশাসনিক অফিস স্থাপন করা হয়েছে যেন সেখানে আইন ও শাসন বিরাজমান থাকে এবং সাধারণ মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র পান।

সুদঝা শহরে রয়েছে গুরুত্বপূর্ণ একটি গ্যাস টার্মিনাল। এখান থেকে রাশিয়ার গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপে যায়। এখন ধারণা করা হচ্ছে, এই গ্যাস টার্মিনালটি দখল করার পরিকল্পনা ঠিক করেছে ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনের এই আকস্মিক হামলার কারণে রাশিয়ার কুরস্ক থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এক সপ্তাহ পার হলেও এখনো ইউক্রেনীয় বাহিনীকে থামাতে পারেনি রুশ বাহিনী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

রাশিয়ার সুদঝা শহর দখলে নিয়েছে ইউক্রেন

আপডেট সময় ১১:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪