ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়ে

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা। বাড়ছে শীত। আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর।

স্থানীয়রা জানায়, হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে প্রতিবছর শীতের আগমন ঘটে কিছুটা আগেভাবে, শীত বিদায়ও নেয় দেরিতে। ডিসেম্বর-জানুয়ারি মাসে থাকে প্রচণ্ড শীত। বর্তমানে হেমন্তের মাঝামাঝি এই সময়টাতে সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীত। রাত বাড়ার সঙ্গে বাড়তে থাকে শীতের অনূভূতি। গত কয়েক দিন আগে কুয়াশার পরিমাণ বেশি থাকলেও এখন কিছুটা কমেছে। এ সময়ে উত্তরের পরিষ্কার নীল আকাশে দৃশ্যমান হয় পৃথিবীর তৃতীয় বৃহত্তম শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। এ কারণে পর্যটকরা পঞ্চগড়ে ছুটে আসছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ঢাকা পোস্টকে বলেন, শীতের মাত্রা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ভোর ৬টায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার ১৩ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়ে

আপডেট সময় ১২:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২