ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

নোয়াখালীতে মানব পাচারকারী গ্রেপ্তার, ৪ নারী উদ্ধার

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচারকালে সুনামগঞ্জের ৪ নারীকে নোয়াখালীতে উদ্ধার করেছে পুলিশ। এসময় আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আবু বক্কর ছিদ্দিক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হারুনের ছেলে।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অভাব-অনটনে থাকা সুনামগঞ্জ জেলার ৪ নারীকে আর্থিক সচ্ছলতা এনে দেওয়ার কথা বলে কৌশলে বাড়ি থেকে নিয়ে আসে একটি পাচার চক্র। গত শনিবার (১২ নভেম্বর) বিদেশে নেওয়ার কথা বলে ওই চার নারীকে প্রথমে বাড়ি থেকে ঢাকায় ও পরে সেখান থেকে পাসপোর্ট তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার কথা বলে বুধবার (১৬ নভেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। এরপর পাচারকারী চক্রের হোতা ছিদ্দিকের বাড়িতে রেখে জাতীয় পরিচয়পত্র করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করা হয়।

পরবর্তীতে ৪ নারীকে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারের জন্য ছবি তুলতে নিয়ে গেলে স্থানীয় লোকজন তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে তারা তাদের স্থায়ী নাম ঠিকানা প্রকাশ করে। পরে স্থানীয়রা তাদের পাচার করার কৌশল বুঝতে পেরে পুলিশে খবর দেয়।

ওসি মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ৪ নারীকে উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে ভুক্তভোগী মোছাম্মৎ ছামিরা আক্তার (২৪) বাদী হয়ে ছিদ্দিকসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। এই চক্রের অন্যতম হোতা প্রধান আসামি আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

নোয়াখালীতে মানব পাচারকারী গ্রেপ্তার, ৪ নারী উদ্ধার

আপডেট সময় ১২:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২