ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

যুক্তরাজ্যে পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন

যুক্তরাজ্যের সাউথপোর্টে ছুরিকাঘাতের ঘটনায় দেশটির সুন্দারল্যান্ড এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা পুলিশের একটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

নর্থামব্রিয়া পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা পুলিশের ওপর বিয়ারের বোতল এবং পাথর ছুড়েছে। এছাড়া শহরের অন্যান্য এলাকাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভ হয়। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

নর্থামব্রিয়া পুলিশের সিএচ সুপার হেলেনা ব্যারণ বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। যা ছিল অত্যন্ত শোচনীয়।

তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের মধ্যে প্রবেশ করে যারা অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে তাদের চিহ্নিত করতে পূর্ণ তদন্ত চালান হবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার জানিয়েছেন, যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং সহিংসমূলক কাজ করেছে তাদের চরম মূল্য দিতে হবে।

গত সোমবার যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে শিশুদের নাচের ওয়ার্কশপে ছুরি নিয়ে হামলায় দুই শিশু নিহত হওয়ার পরই বুধবার রাত থেকে বিক্ষোভ শুরু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

যুক্তরাজ্যে পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন

আপডেট সময় ১০:৫৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪