ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ‘জুনিয়র শিক্ষক’ শফিউল্লাহ মজুমদার কিরণ বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

গাজীপুরে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আ.লীগের বিক্ষোভ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের নির্দেশনায় ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।

শুক্রবার বিকালে এ বিক্ষোভ মিছিলটি টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।

পরে রাজধানীর প্রবেশপথ আব্দুল্লাহপুর থেকে গাজীপুরের এরশাদনগর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি-জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, সদস্য মতিউর রহমান (বিকম), গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিন, মৎস্য লীগের সভাপতি আসাদুল কবির, টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, মো. মজিবর মোড়ল, খালেদ সাইফুল্লাহ সেলিম, শফি আহমেদ শফি, কাজী মনজুর, মো. জাকির হোসেন, মো. জসিম মাদবর, মোতাহার হোসেন খান মিঠুসহ গাজীপুর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ

গাজীপুরে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আ.লীগের বিক্ষোভ

আপডেট সময় ১১:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪