ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ‘জুনিয়র শিক্ষক’ শফিউল্লাহ মজুমদার কিরণ বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

চাঁদপুরের লঞ্চ থেকে প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার

চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এমভি ময়ূর-৭ এর কেবিন থেকে প্রেমিক প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন আনোয়ার হোসেন (২৮) ও রোজিনা। শুক্রবার ঢাকার সদরঘাটে এ ঘটনা ঘটে।

এমভি ময়ূরের চাঁদপুরের সুপারভাইজার আজগর হোসেন জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ময়ূর-৭ লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছলে যাত্রীরা নেমে পড়েন। এ সময় একটি কেবিনে দরজা বন্ধ ছিল। ধাক্কা দেওয়া হলে ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছিল না। পরে লঞ্চের লোকজন সদরঘাট থানা পুলিশকে খবর দেন। তারা এসে কেবিনের দরজা ভেঙে একজন পুরুষ ও মহিলার লাশ উদ্ধার করেন। লঞ্চে থাকা লোকজন জানান, তারা প্রেমিক প্রেমিকা ছিল বলে শোনা গেছে।

সদরঘাট থানার ওসি আবুল কালাম জানান, লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে লঞ্চের কেবিনের দরজা ভেঙে আনোয়ারকে ঝুলন্ত ও রোজিনার গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করেন। আনোয়ারের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভোটাল গ্রামে এবং রোজিনার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

আনোয়ার হোসেনের চাচা সালেহ আহমেদ জানান, তার ভাই হাফেজ অলি উল্ল্যাহের ছেলে আনোয়ার হোসেন। সে রাজবাড়ী জেলার একটি মাদ্রাসায় চাকরি করার পাশাপাশি ওই এলাকার মসজিদে ইমামতি করত। সে এক ভাই ও ৫ বোনের মধ্যে সবার বড়। পুলিশের মাধ্যমে তিনি ভাতিজার মৃত্যুর সংবাদ পেয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ

চাঁদপুরের লঞ্চ থেকে প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪