ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

রকেট হামলায় ইসরাইলে নিহত ১২

ইসরাইল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় রকেট হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতরা অধিকাংশ শিশু ও কিশোর। এলাকাটি দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত।

শনিবার সন্ধ্যায় রকেটে হামালায় একটি ফুটবল মাঠে এই হতাহতের ঘটনা ঘটে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশু এবং কিশোর-কিশোরী রয়েছে। তাদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। এই হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন গুরুতর, তিনজন মাঝারি এবং ১০ জন হালকা আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এবং ইসরাইলি সেনাবাহিনীর হেলিকপ্টার দল আহতদের হাসপাতালে নিয়ে যায়। রকেটটি একটি ফুটবল মাঠে আঘাত হানে।

ইসরাইলি কারাগারে নেতার মৃত্যু, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যা বলল হামাস

আইডিএফ ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে। যদিও হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ আফিফ রকেট হামলার দায় অস্বীকার করেন। তবে আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হিজবুল্লাহ মিথ্যা বলছে।

এমডিএ জানিয়েছে, হামলার পরপরই প্রায় ১০০ ডোজ রক্ত এবং রক্ত উপাদান হাসপাতালে সরবরাহ করা হয়েছে এবং জনগণকে সাপ্তাহিক রক্তদান করার অনুরোধ করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে সিনিয়র এমডিএ চিকিৎসক ইদান আভশালোম বলেন, ফুটবল মাঠে পৌঁছে আমরা ধ্বংসাবশেষ এবং আগুনে পোড়া জিনিস দেখতে পাই। হামলায় হতাহতরা ঘাসে শুয়ে ছিল এবং দৃশ্যটি ছিল খুবই কঠিন। আমরা দ্রুত আহতদের চিকিৎসা শুরু করি এবং তাদের স্থানীয় ক্লিনিকে পাঠাই।

পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

রকেট হামলায় ইসরাইলে নিহত ১২

আপডেট সময় ১১:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪