ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন

অনতিবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান কর্নেল অলির

সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ এবং ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সারা দেশে এ পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সারা বাংলাদেশ আজ রক্তাক্ত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় এ পর্যন্ত সারা দেশে ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সারা দেশেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এইসব নির্মম হত্যাকাণ্ডসহ সারা দেশে পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং গুলিতে নিহত ও অসংখ্য শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

অলি আরও বলেন, ‘১৫ বছরে অবৈধ আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা কোটায় ছাত্রলীগকে চাকরিতে নিয়োগ দিয়েছে।অতএব শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক।’ তিনি অনতিবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বুধবার দুপুর ১২টায় মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজার ঘোষণা দেন কর্নেল অলি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

অনতিবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান কর্নেল অলির

আপডেট সময় ১০:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪