ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বাস জব্দ

রাজধানীর গুলশানের নর্দ্দায় অনাবিল বাসের চাকায় পিষ্ট হয়ে উশা জাহিন মারমা (৪০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি জব্দ করে ড্রাইভারকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

নিহত উশা জাহান মারমা রাঙ্গামাটির কাপ্তাই থানার কুজিমারি গ্রামের আকনা মারমার ছেলে।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন যুগান্তরকে জানান, রাত ১১টার দিকে দ্রুত গতির যাত্রীবাহী অনাবিল বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনার পর বাসটি পালিয়ে যেতে চাইলে সাধারণ জনতা বাসটি জব্দ করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক রফিক যুগান্তরকে জানান, রাত ১১টার দিকে যাত্রীবাহী অনাবিল বাস উশা জাহান মারমা নামের এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে। পরবর্তীতে উত্তেজিত জনতা বাসটি আটক করে ড্রাইভারকে গণধোলাই দেয়। ড্রাইভার এখন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা বাসটি জব্দ করেছি এবং নিহতের লাশ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বাস জব্দ

আপডেট সময় ১২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪