ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ আট বছর পর বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ (১৬ নভেম্বর)। বরগুনা সার্কিট হাউস ইদগাহ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবরহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এমপি আবুল হাসনাত আবদুল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম। বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকু বলেন, বরগুনাসহ গোটা দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি অনেক সমৃদ্ধ। বহু বরেন্দ্র রাজনীতিবিদের উত্থান হয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বরগুনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আমাদের এই বরগুনা তথা গোটা দক্ষিণাঞ্চল হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত-বিএনপি নানাভাবে সক্রিয় হয়ে উঠছে। ঠিক তখনই বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা দলকে উজ্জীবিত করবে। তবে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে নবীন-প্রবীণের সমন্বয়ে একটা শক্তিশালী কমিটি এখন সময়ের দাবি।

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সভাপতি পদে থেকে দলকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি। তার আগেও আমি দুই মেয়াদে সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছি। তাই নবীনদের সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার পদ থেকে সরে দাঁড়াতেও রাজি আছি।

দল সাংগঠনিকভাবে শক্তিশালী থাকুক এটাই আমার কামনা। আগামী ডিসেম্বর বিজয়ের মাসে ভোট চুরি, দুর্নীতি, দুঃশাসন, হাওয়া ভবন ও ভুয়া ভোটারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে খেলা হবে। এক–এগারোর সময় এক কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল আজিজ মার্কা নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে ডিসেম্বর মাসে আমাদের সোচ্চার থাকতে হবে। তাদের আর আগুন নিয়ে খেলতে দেব না। আগুন নিয়ে খেলতে গেলে খেলা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন। বরগুনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আগুন–সন্ত্রাসের খেলা শুরু করলে জনগণ তা মোকাবিলা করবে। তারা প্রতিরোধ করবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, ‘ফখরুল সাহেব, দেখে যান আজকের এই সম্মেলনে বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে। খেলা তো হবেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২