ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে: ড. মঈন খান সওজের প্রকৌশলী শাহনুর রশিদকে ঘিরে দুর্নীতির অভিযোগ রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন: পুলিশ সুপার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পিআইও ও স্ত্রীর বিরুদ্ধে মামলা ময়লার বিল থেকে বছরে ৩১৭ কোটি টাকা আদায়, সিটি করপোরেশন পায় ১২ কোটি-বাকি টাকা যায় কোথায়? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ কালিয়াকৈরে ইবনে সিনার কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট গুলশানের ‘জার্মান ক্লাবে’ অভিযানে ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

পাকিস্তানের নতুন নির্বাচক প্যানেলে বাবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে নির্বাচক প্যানেলে অস্ত্রোপচার চালিয়েছে পাকিস্তান। ৭ সদস্যের নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক। তাদের জায়গায় এরইমধ্যে দুজনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন করে তাদের জায়গায় সুযোগ করে দেওয়া হয়েছে দেশটির সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে।

শুধু তাই নয়, নতুন নির্বাচক প্যানেলে রাখা হয়েছে দুই কোচ ও দুই অধিনায়ককেও। বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বাবর আজমকেও। পাকিস্তানের এই নির্বাচক কমিটিতে ৭ জনের বাইরেও আছেন টেস্ট কোচ জেসন গিলেস্পি ও সাদা বলের কোচ গ্যারি কারস্টেন। লাল বলের অধিনায়ক শান মাসুদ ও সাদা বলের অধিনায়ক বাবরকেও দেওয়া হয়েছে বিশেষ ক্ষমতা।

তাদের অধীনেই আগামী আগস্টে বাংলাদেশ সিরিজ সামনে রেখে দল ঘোষণা করবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে আনুষ্ঠানিক কাজ শুরু করবে পিসিবির নতুন নির্বাচক প্যানেল। এর পর দল ঘোষণা শেষে সবাইকে নিয়ে বিশেষ ক্যাম্প করবে দলটি। সেই ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন কোচরা।

এর বাইরে, আগের নির্বাচক প্যানেলে থাকা বিলাল আফজালকে পিসিবিতে নতুন দায়িত্ব দেওয়া হবে। সেই সঙ্গে ডাটা অ্যানালিস্ট হাসান চিমা এবং ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট উসমান ওয়াহলাকেও নির্বাচক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এর পর ৩০ আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। আর এই সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে যাত্রা শুরু হবে গিলেস্পির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

পাকিস্তানের নতুন নির্বাচক প্যানেলে বাবর

আপডেট সময় ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪