ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭ বছরের ঐতিহ্যবাহী স্কুলে পরপর দুইবার চুরি কান্নায় ভেঙে পড়লেন প্রধান শিক্ষক কসবায় পারিবারিক কলহের জেরে বাবার মৃত্যু, স্ত্রী ও মেয়ে আটক কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!! আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায়  ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত উদয়ন ইলেকট্রিক স্যানিটারি ঐক্য পরিষদের নতুন কমিটির যাত্রা শুরু রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার লালপুরে জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা ও মানোন্নয়নে গুরুত্বারোপ নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

রাতে খাবার সময়ে হঠাৎ পাহাড় ধস, এক দিনে নিহত ৪

কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মোহরীপাড়ায় এবং শহরের কলাতলী সৈকতপাড়ায় পৃথক পাহাড়ধস হয়।

দক্ষিণ মোহরীপাড়ায় পাহাড়ধসে নিহত হন গৃহবধূ লায়লা বেগম (৩৪)। এ সময় আহত হন তার ছেলে মো. হানিফ। নিহত গৃহবধূর স্বামী ফেরদৌস আহম্মদ বলেন, রাত আটটার দিকে ভারী বর্ষণ চলছিল। এ সময় তারা ঘরের রান্নাঘরে রাতের খাবার খেতে বসেছিলেন সবাই। হঠাৎ পাশের পাহাড়ের খণ্ড ধসে পড়ে তাঁর ঘরের চালার ওপর। মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী। পরে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে রাত আটটার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের কলাতলী সৈকতপাড়ায় পাহাড়ধসে এক পরিবারের ছয়জন মাটিচাপা পড়েন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি সরিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করলেও মিম নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মো. সেলিমের মেয়ে।

এর আগে আজ সকালে কক্সবাজার শহরে পৃথক পাহাড়ধসের ঘটনায় পাঁচ বছরের এক শিশু ও একজন গৃহবধূ মারা গেছেন। এর মধ্যে শহরের এবিসি ঘোনা এলাকায় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা আক্তার (৩০) ও সিকদার বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে নাজমুল হাসান (৫) মাটিচাপা পড়ে মারা যায়। এ নিয়ে এক দিনে পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে।

গত ২১ জুন শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে এক দম্পতির মৃত্যু হয়। তিন সপ্তাহের ব্যবধানে পাহাড়ধসে চারজনের মৃত্যুর ঘটনা ঘটল। এরপরও বন্ধ হয়নি পাহাড় কাটা ও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭ বছরের ঐতিহ্যবাহী স্কুলে পরপর দুইবার চুরি কান্নায় ভেঙে পড়লেন প্রধান শিক্ষক

রাতে খাবার সময়ে হঠাৎ পাহাড় ধস, এক দিনে নিহত ৪

আপডেট সময় ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪