ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মাসে ৬০ লাখ টাকা ভাড়া পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি, যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের ময়মনসিংহে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন সৌদি থেকে দেড় কেজি সোনার চুড়ি নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে আটক নোয়াখালীর শরীফ পাটগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ আসামি কুমিল্লা মাউশি পরিচালকের বিরুদ্ধে একের পর এক পাহাড়সম অভিযোগ বাঙ্গরায় মামাকে হত্যার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়া নিহত গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উদ্যোগ

ফাইনাল ম্যাচ নিয়ে যে বার্তা দিলেন ডি মারিয়া

কানাডাকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে কোপার ফাইনাল ম্যাচ। ওই ম্যাচটিই হচ্ছে ডি মারিয়ার আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ। ফাইনাল খেলে ফুটবলকে বিদায় জানাবেন তিনি।

কোপা আমেরিকা যতই শেষের দিকে যাচ্ছে, ততই বিদায়ের কাছে চলে যাচ্ছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। এবারের আসরে প্রথম ফাইনালিস্ট আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল লড়বে উরুগুয়ে ও কলাম্বিয়া। ওই ম্যাচজয়ী দলের বিপক্ষে শিরোপা যুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। যে ম্যাচটি হয়ে থাকবে আর্জেন্টিনার হয়ে ডি মারিয়ার শেষ ম্যাচ।

শেষ চারের লড়াই শেষে ডি মারিয়া বলেন, ‘আমি জাতীয় দলে আমার শেষ খেলার জন্য প্রস্তুত নই, তবে সময় এসেছে বিদায় জানানোর। ফাইনালে যাই ঘটুক না কেন, আমি মনে করি— আমি সদর দরজা দিয়ে চলে যেতে পারব। আমি সবকিছু দিয়েছি। তিনি বলেন, আমি সবসময় এই জার্সির জন্য জীবন দিয়েছি। এমন সময় ছিল যখন আমি পূর্ণতা পাইনি, কিন্তু ইদানীং আমি পেয়েছি। যারা আমাকে সমর্থন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।

ডি মারিয়াকে কখনো ছাড়তে চায়নি আর্জেন্টিনা। এ মাঠ কাঁপানো ৩৬ বছর বয়সি তারকা থেকে গেলেন আরও কিছু দিন। তাই কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন তিনি। তবে এবার টুর্নামেন্ট শেষে সত্যি সত্যিই বুট জোড়া খুলে রাখবেন ডি মারিয়া। আর্জেন্টিনা সেমিফাইনলে ওঠার পর সে কথাই আরেকবার জানালেন এ তারকা খেলোয়াড়।

এর আগে ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জন করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সেদিন ছোঁয়া হয় স্বপ্নের বিশ্বকাপ শিরোপা। এ শিরোপা জিতে সেই সময় নিজের বুট জোড়া খুলে রাখতে চেয়েছিলেন ডি মারিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মাসে ৬০ লাখ টাকা ভাড়া

ফাইনাল ম্যাচ নিয়ে যে বার্তা দিলেন ডি মারিয়া

আপডেট সময় ১১:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪