ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে অনলাইন জুয়ার আসরে অভিযান, ৬ মোবাইলসহ আটক ৩ ট্রেনের টিকিটে অতিরিক্ত টাকা আদায়, চট্টগ্রাম বন্দরের টাগবোট ক্রয়েও দুদকের অভিযান সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১ ২১৭ বোতল ভারতীয় মদসহ ধরা খেয়ে পদ হারালেন ছাত্রনেতা উদয় সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ময়মনসিংহে ২ নম্বর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার কাজ শেষ হওয়ার আগেই আকরাম খানের প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকার বিল পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের বিদায় সংবর্ধনা বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

বাঙ্গরায় মামাকে হত্যার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাগ্নে শিপন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত মাসুদ মিয়ার বোনের ছেলে শিপন মিয়ার সঙ্গে স্থানীয় এক নারী লাজুর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে মাসুদের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটানোর অভিযোগ রয়েছে শিপনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ২৪ অক্টোবর রাতে পূর্বপরিকল্পিতভাবে মাসুদ মিয়াকে কৌশলে কোড়েরপাড় মধ্যপাড়া এলাকার ইসরাইলের বাড়ির পূর্ব পাশের কাঁচা রাস্তায় ডেকে নেওয়া হয়। সেখানে শিপন ধারালো অস্ত্র দিয়ে মাসুদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে শিপন ধারালো অস্ত্র প্রদর্শন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুফিয়া বেগম বাদী হয়ে ২৫ অক্টোবর বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেছেন। মামলার নম্বর ২১। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা গেলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে অনলাইন জুয়ার আসরে অভিযান, ৬ মোবাইলসহ আটক ৩

বাঙ্গরায় মামাকে হত্যার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে

আপডেট সময় ০৫:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬