ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইজিপির বক্তব্য প্রত্যাহারে ডিআরইউর ২৪ ঘণ্টার আলটিমেটাম চাকরির মেয়াদ শেষ, আরও এক বছর অর্থসচিব থাকছেন খায়েরুজ্জামান লালপুরে অনলাইন জুয়ার আসরে অভিযান, ৬ মোবাইলসহ আটক ৩ ট্রেনের টিকিটে অতিরিক্ত টাকা আদায়, চট্টগ্রাম বন্দরের টাগবোট ক্রয়েও দুদকের অভিযান সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১ ২১৭ বোতল ভারতীয় মদসহ ধরা খেয়ে পদ হারালেন ছাত্রনেতা উদয় সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ময়মনসিংহে ২ নম্বর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার কাজ শেষ হওয়ার আগেই আকরাম খানের প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকার বিল পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের বিদায় সংবর্ধনা

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. কাওছার আহমদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফেদারগাঁও গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল জালালাবাদ থানাধীন উপরপাড়া পয়েন্টের পাকা সড়কে অভিযান চালিয়ে কাওছার আহমদকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসএমপির মিডিয়া সেল জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির বক্তব্য প্রত্যাহারে ডিআরইউর ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৭:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬