ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইজিপির বক্তব্য প্রত্যাহারে ডিআরইউর ২৪ ঘণ্টার আলটিমেটাম চাকরির মেয়াদ শেষ, আরও এক বছর অর্থসচিব থাকছেন খায়েরুজ্জামান লালপুরে অনলাইন জুয়ার আসরে অভিযান, ৬ মোবাইলসহ আটক ৩ ট্রেনের টিকিটে অতিরিক্ত টাকা আদায়, চট্টগ্রাম বন্দরের টাগবোট ক্রয়েও দুদকের অভিযান সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১ ২১৭ বোতল ভারতীয় মদসহ ধরা খেয়ে পদ হারালেন ছাত্রনেতা উদয় সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ময়মনসিংহে ২ নম্বর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার কাজ শেষ হওয়ার আগেই আকরাম খানের প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকার বিল পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের বিদায় সংবর্ধনা

২১৭ বোতল ভারতীয় মদসহ ধরা খেয়ে পদ হারালেন ছাত্রনেতা উদয়

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়ায় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম এবং সদস্য সচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সুনির্দিষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান উদয়সহ মোট পাঁচজনকে আটক করা হয়। পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

মাদক মামলার মতো একটি স্পর্শকাতর অপরাধে দলীয় নেতার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির বক্তব্য প্রত্যাহারে ডিআরইউর ২৪ ঘণ্টার আলটিমেটাম

২১৭ বোতল ভারতীয় মদসহ ধরা খেয়ে পদ হারালেন ছাত্রনেতা উদয়

আপডেট সময় ০৭:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬