ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনবিআরে যোগ দিতে গিয়ে জানলেন নিয়োগপত্র জাল নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ, চট্টগ্রামে ৪ ভবনের অংশ ভাঙল সিডিএ, সিলগালা ২টি বরগুনায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা জিডিপিতে ভারতকে ছাড়াবে বাংলাদেশ, বাস্তবে লাভ কতটা? চার বছরে ২ হাজার ২৭৫ কোটি টাকা লোকসান, তবু লভ্যাংশ ঘোষণা তিতাসের মেট্রোরেলের চার প্যাকেজের চুক্তি সই, নির্মিত হবে ৮ স্টেশন জুলাই হত্যা মামলার আসামিরাও ডিএনসিসির বড় ঠিকাদার, ৫ আ.লীগ নেতার প্রতিষ্ঠানে ৮০৫ কোটি টাকার কাজ ময়মনসিংহে মিনহাজুল ইসলাম রাসুর নেতৃত্বে যুবদলের আনন্দ র‍্যালি পার্বতীপুরে রেলওয়ের লোকোমোটিভ কারখানায় ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তিকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার মদাতী ইউনিয়নের দরবেশের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দরবেশের বাজার ও আশপাশের এলাকায় মাদকের উপদ্রবের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটক ব্যক্তি অপরাধ স্বীকার করায় আদালত তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআরে যোগ দিতে গিয়ে জানলেন নিয়োগপত্র জাল

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬