ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা জিডিপিতে ভারতকে ছাড়াবে বাংলাদেশ, বাস্তবে লাভ কতটা? চার বছরে ২ হাজার ২৭৫ কোটি টাকা লোকসান, তবু লভ্যাংশ ঘোষণা তিতাসের মেট্রোরেলের চার প্যাকেজের চুক্তি সই, নির্মিত হবে ৮ স্টেশন জুলাই হত্যা মামলার আসামিরাও ডিএনসিসির বড় ঠিকাদার, ৫ আ.লীগ নেতার প্রতিষ্ঠানে ৮০৫ কোটি টাকার কাজ ময়মনসিংহে মিনহাজুল ইসলাম রাসুর নেতৃত্বে যুবদলের আনন্দ র‍্যালি পার্বতীপুরে রেলওয়ের লোকোমোটিভ কারখানায় ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভোলার লালমোহনে সরকারি ৪ শতাধিক গাছ কাটার অভিযোগ যুবদল নেতা জসিমের বিরুদ্ধে

পার্বতীপুরে রেলওয়ের লোকোমোটিভ কারখানায় ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড

বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান ভবনের ছাদ থেকে বজ্রনিরোধক তামার ক্যাবল চুরির অভিযোগে এক শ্রমিককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শ্রমিকের নাম ফেরদৌস সরকার (২৫)। তিনি কারখানার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতেন। গত ২৫ অক্টোবর পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মো. ইলিয়াছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ অক্টোবর কারখানার প্রধান ভবনের ছাদ ও দেয়ালে রং করার কাজ চলাকালে তামার ক্যাবল চুরির ঘটনা ঘটে। বিষয়টি জানার পর সন্দেহের ভিত্তিতে ওই কাজের ঠিকাদার সাজুর নিয়োগ করা শ্রমিক ফেরদৌস সরকারকে আটক করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের পুরাতন বাজার এলাকার সুমন নামের এক ভাঙারি ব্যবসায়ীর দোকান থেকে তিনটি ক্যাবলের টুকরা উদ্ধার করা হয়। এ ছাড়া কারখানার প্রধান ভবনের ছাদ থেকে আরও দুটি খণ্ডিত ক্যাবল উদ্ধার করা হয়।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা ক্যাবলগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৪৩ ফুট, ওজন পাঁচ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।

তিনি আরও জানান, কারখানার প্রধান ভবন ও সেখানে সংরক্ষিত মূল্যবান ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য ছাদে বজ্রনিরোধক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর আগেও কয়েক দফায় ওই ভবনের বজ্রনিরোধক ক্যাবল চুরির ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা

পার্বতীপুরে রেলওয়ের লোকোমোটিভ কারখানায় ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড

আপডেট সময় ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬