ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা জিডিপিতে ভারতকে ছাড়াবে বাংলাদেশ, বাস্তবে লাভ কতটা? চার বছরে ২ হাজার ২৭৫ কোটি টাকা লোকসান, তবু লভ্যাংশ ঘোষণা তিতাসের মেট্রোরেলের চার প্যাকেজের চুক্তি সই, নির্মিত হবে ৮ স্টেশন জুলাই হত্যা মামলার আসামিরাও ডিএনসিসির বড় ঠিকাদার, ৫ আ.লীগ নেতার প্রতিষ্ঠানে ৮০৫ কোটি টাকার কাজ ময়মনসিংহে মিনহাজুল ইসলাম রাসুর নেতৃত্বে যুবদলের আনন্দ র‍্যালি পার্বতীপুরে রেলওয়ের লোকোমোটিভ কারখানায় ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভোলার লালমোহনে সরকারি ৪ শতাধিক গাছ কাটার অভিযোগ যুবদল নেতা জসিমের বিরুদ্ধে

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও কুমিল্লা জেলা যুবদলের সভাপতি হাজী আনারুল হক। প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলা থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে হাজারো নেতাকর্মী টাউন হল মাঠে জড়ো হন। একপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি ও উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান উদবাদুল বারী আবু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক রহমান মাহমুদ ওয়াসিম এবং সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন।

বক্তারা তাঁদের বক্তব্যে যুবদলের দীর্ঘ গৌরবময় ও সংগ্রামী ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে গণতন্ত্র রক্ষা এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁরা বলেন, যুবদল সব সময় বিএনপির ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। ভবিষ্যতেও দলের হাত শক্তিশালী করতে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধ থাকবে।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবদল, বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট সময় ০৭:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬