ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে কানাই বলাই বিগ্রহ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ রংপুরে ১৯ পিস ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : এনবিআরের ২ কর্মী বরখাস্ত ২৭ বছরের ঐতিহ্যবাহী স্কুলে পরপর দুইবার চুরি কান্নায় ভেঙে পড়লেন প্রধান শিক্ষক কসবায় পারিবারিক কলহের জেরে বাবার মৃত্যু, স্ত্রী ও মেয়ে আটক কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!! আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায়  ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ

নওগাঁয় খাদ্যে বিষক্রিয়ায় ২ সহোদর শিশুর মৃত্যু

নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া এলাকায় ছয় বছর বয়সী ও আট মাস বয়সী দুই সহোদর শিশু কন্যার মৃত্যু হয়েছে। খাদ্যের বিষক্রিয়ার প্রভাবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত খাদিজা (৬) ও তাবাসসুম (৮মাস) সদর উপজেলার দোগাছী স্কুল পাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

এ সময় খাদ্যের বিষক্রিয়ায় মইন ইসলাম (১৪) নামে আরও এক কিশোর অসুস্থ হয়েছেন। তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ মইন সদর উপজেলা দোগাছী স্কুল পাড়া গ্রামের মো. পাইলটের ছেলে।

নিহত শিশুর চাচা শাহজাহান হোসেন জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আটমাস বয়সী শিশু তাবাসসুমকে কোলে ও ছয় বছর বয়সী খাদিজাকে সঙ্গে নিয়ে কিশোর মইন বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনেন। পরে সবাই ওই বিস্কুট খায়। এর কিছুক্ষণ পরই তারা বমি করতে থাকে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে খাতিজাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। শুনেছি ওরা বিস্কুট জাতীয় কিছু খেয়েছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

নওগাঁয় খাদ্যে বিষক্রিয়ায় ২ সহোদর শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪