ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফরিদগঞ্জে অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁদাপুরের ফরিদগঞ্জে প্রতিবছরের ন্যায় এ বছরও অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সামাজিক নানা কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন।

সোমবার (১৪ নভেম্বর) দিনের শুরুতে উপজেলার রামদাসেরবাগ সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে উপস্থিত থেকে সামাজিক কর্মসূচিতে অংশ নেন তিনি। এসময় কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেন, জাতীয় পার্টি হচ্ছে সরকারের অক্সিজেন, এই জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে না। সরকার গঠন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামেও জাতীয় পার্টির ভুমিকা ছিল দেশ ও দেশের মানুষের স্বার্থে।

তাই জাতীয় পার্টি দেশের স্বার্থে আগামী সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যেই আমরা ৩শত আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায়-দুস্থ ১০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন পুরুষদের স্বালম্বী করতে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখার মনোরম পরিবেশ উপহার দিতে নগদ অর্থ বিতরণ, প্রশিক্ষিত নারীদের সাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করাসহ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করেন তিনি।

রামদাসেরবাগ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল আওয়াল মিয়াজী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, মামুন হোসেন রনি,জাতীয় পার্টির জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বিশ্ব শ্রমিক দিবসে কুমিল্লায় তরুণদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

ফরিদগঞ্জে অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ১২:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২