সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

দৌলতখানে জায়গা না থাকায় ঘরের মেঝেতেই মাকে দাফন

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০১:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ৭০৯ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে কবরস্থানের জায়গা না থাকায় জবেদা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধাকে নিজের ঘরের মেঝেতেই দাপন করা হয়েছে। উপজেলার দক্ষিন জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমদ্দি সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় কবরটি বাউন্ডারি করার কাজ চলছে। জবেদা খাতুন দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত জবেদা খাতুনের ছেলে রফিজলের সাথে তার চাচাতো ভাই রফিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় বার্ধক্য জনিত রোগে জবেদা খাতুন মারা যাওয়ার পর ছেলে রফিরজল মাকে পারিবারিক কবস্থানে দাফন করতে গেলে চাচাতো ভাই রফিক বাধা দেয়। পরবর্তীতে খবর পেয়ে এলাকাবাসী ও নিহতের স্বজনরা এসে রফিকসহ তাদের পরিবারের সবাইকে অনুরোধ করে জবেদা খাতুনকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য। কিন্তু কোন অবস্থাতেই রফিক ও তার পরিবারের লোকজন এতে সম্মতি দেয়নি। পরবর্তীতে বুধবার (৩ জুলাই) ছেলে রফিজল নিরুপায় হয়ে ঘরভিটা ছাড়া তাদের আর নিজস্ব কোন জায়গা-জমি না থাকায় ঘরের মেঝেতেই মাকে দাফন করতে বাধ্য হন। এমন ঘটনায় পুরো এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হলে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) এলাকাবাসী মিলে কবরটি এই স্থানে থাকতে যাতে কোন অসুবিধা না হয়, সেজন্য বাউন্ডারি ওয়াল করার কাজ শুরু করছে।

এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে শোয়েব, মনির ও মামুনসহ এলাকাবাসীরা বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। কোন জায়গা জমির না থাকায় আজ এই বৃদ্ধ মহিলাকে তার নিজ ঘরের মেঝেতেই তার স্বজনরা দাফন করতে বাধ্য হয়েছে। আমরা এই ঘটনার ক্ষোভ প্রকাশ করছি। এছাড়া কবরটি যাতে এখানে ভলো থাকে সেজন্য আমরা এলাকাবাসিরা মিলে এই কবরে পাকা বাউন্ডারি ওয়াল করে দিবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

দৌলতখানে জায়গা না থাকায় ঘরের মেঝেতেই মাকে দাফন

আপডেট সময় ০১:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪