ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু ডিপ্লোমা পাস করার ৩ বছর পূর্বেই সহকারী কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছে আবুল কালাম আজাদ গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই সহযোগীসহ আরসা কমান্ডার আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার এক কমান্ডার ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব-১৫। বুধবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক ব্যাটালিয়নটির লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

আটকরা হলেন- উখিয়ার মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের বাসিন্দা নজির আহম্মদের ছেলে হাফেজ কামাল (৩৫), একই ক্যাম্পের ডি-৩ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে আনসার উল্লাহ (২০) ও ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৮-ব্লকের বাসিন্দা বলী আমিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২১)।

র‌্যাব জানিয়েছে, আটক তিনজনই আরসার সক্রিয় সদস্য। এদের মধ্যে হাফেজ কামাল আরসার ক্যাম্পভিত্তিক জোন কমান্ডারের পাশাপাশি কিলিংগ্রুপের কমান্ডার হিসেবে নিয়োজিত।

কর্নেল সাজ্জাদ জানান, সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদ্বন্দ্বী কয়েকটি সন্ত্রাসী সংগঠন অপতৎপরতা শুরু করেছে। এতে কয়েকটি খুনের ঘটনার পাশাপাশি ক্যাম্পে আধিপত্য বিস্তারে সন্ত্রাসী সংগঠনগুলো সংঘর্ষেও লিপ্ত হয়। এর পরিপ্রেক্ষিতে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মরাগাছতলা এলাকায় আরসা কমান্ডার হাফেজ কামালের সহযোগী সাইফুলের অবস্থানের খবর পায় র‌্যাব। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে সাইফুল র্যাবকে তথ্য দেয় মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কয়েকজন সহযোগীসহ আরসার কিলিংগ্রুপ কমান্ডার হাফেজ কামাল অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টায় সেখানে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে হাফেজ কামালসহ দুইজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিদেশি একটি জি-৩ রাইফেল, দেশীয় তৈরি একটি বন্দুক ও সাতটি গুলি পাওয়া যায়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরসার সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা ক্যাম্পে আধিপত্য বিস্তারে খুন ও অপহরণসহ নানা অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই সহযোগীসহ আরসা কমান্ডার আটক

আপডেট সময় ১২:৫৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪