সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

হাতে মেহেদীর রং নিয়েই মিতুর আত্মহত্যা

বিয়ের গন্ধ শরীরে রয়েই গেছে, হাতের মেহেদীর রঙের উজ্জ্বলতা কমেনি। এর মধ্যেই চলে গেলেন না ফেরার দেশে। বিয়ের ৭ দিনের মধ্যেই অভিমানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন মিতু (১৮) নামের এক তরুণী। পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না হওয়ায় তার অভিমান ছিল বলে জানা গেছে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দিগরবাইদ গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মিতু বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নানার বাড়িতে ফাঁস দেন।

স্থানীয়রা জানান, ঈদের পর গত ২০ জুন টিকরী গ্রামের আঞ্জু খার ছেলে পিয়াসের সঙ্গে মিতুর বিয়ে হয়। বিয়েতে মিতুর মত ছিল না। বিয়ের ৬ দিন পর বুধবার রাতে স্বামী ও বাবার সঙ্গে মিতু পাশের ইউনিয়ন কুড়ালিয়ার টিকরি গ্রামের নানা বাড়িতে বেড়াতে যান। রাতে বাবা মান্নান বাড়ি চলে গেলে স্বামী পিয়াস ও মিতু থেকে যান।

সকালে পিয়াস পাশের চাপড়ীবাজারে গেলে মিতু ঘরের দরজা আটকিয়ে কাপড় দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ফাঁস দেন। ডাকাডাকি করে অনেক সময় তার সাড়া না পেয়ে স্বজনরা দরজা ভেঙে ঘরে ঢুকে মিতুকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।

দিগরবাইদ গ্রামের স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মামাতো ভাইয়ের সঙ্গে অভিভাবকরা মিতুকে বিয়ে দেন। শোনা যাচ্ছে মিতুর সঙ্গে ঢাকার এক ছেলের প্রেমঘটিত সম্পর্ক ছিল। মিতুর বিয়ে হয়ে যাওয়ায় ছেলেটি আত্মহত্যা করেছে- এমন খবর শোনে মিতু নাকি ফাঁসি দিয়েছে।

খবরটি কতটুকু সত্যি জানতে চাইলে আনোয়ার জানান, নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক জানান, বিয়ের ৭ দিন পর মেয়েটি আত্মহত্যা করেছে। শোনা যাচ্ছে মেয়েটির অন্য কোথাও প্রেম ছিল।

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির আইসি আজাহার আলী নববধূ মিতুর আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়েটির আত্মহত্যার কারণ হিসেবে শোনা যাচ্ছে প্রেমঘটিত। লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

হাতে মেহেদীর রং নিয়েই মিতুর আত্মহত্যা

আপডেট সময় ১২:৫৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪