সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

নওগাঁ সাপাহারে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজন সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা চত্ত্বরে দিনব্যাপী এ ডিজিটাল মেলার উদ্বোধন হয় উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।

মেলা উদ্বোধনের পর মেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের ২০ টি স্টল তাদের ডিজিটাল উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শন করেন। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যদিয়ে দিন ব্যাপী মেলার সমাপ্তি করা হয়।

এসময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রুহুল আমিন, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনিরুজ্জামান টকি, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ান কবীর, এলজিইডি প্রকৌশলী তাহাজ্জদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, সহকারী প্রোগ্রাম মোস্তাকিম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা সহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

নওগাঁ সাপাহারে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২