ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা দায়িত্ব পালনের ব্যর্থতায় ডিএসইকে তলব

আমার ‘শান্তি প্রস্তাবেই’ আছে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেওয়া শান্তি প্রস্তাবেই ইউক্রেনে বছরের পর বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় বিদ্যমান।

মঙ্গলবার পুতিন তার আন্তর্জাতিক বিষয়ক সহযোগী ইউরি উশাকভের মাধ্যমে প্রিমাকভ রিডিং ফোরামে অংশগ্রহণকারীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় এ কথা বলেন।

আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে বিশেষজ্ঞদের অংশগ্রহণে দুদিনব্যাপী ১০ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক এবং বিশেষজ্ঞ ফোরামটি মঙ্গলবার মস্কোতে শুরু হয়।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি যে, আমাদের প্রস্তাবটি ফোরামের অংশগ্রহণকারীরা চিন্তাভাবনার মাধ্যমে এবং যুক্তিযুক্তভাবে বিবেচনা করবেন। যদিও পশ্চিমা রাজনীতিবিদরা, যাদের বিপরীতে আমরা এটি উপস্থাপন করেছিলাম, তারা এর সারমর্মটুকুও অনুসন্ধান করতে চাননি। তবে তারা দেখতে সক্ষম হবেন যে, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বন্ধ করা এবং একটি রাজনৈতিক ও কূটনৈতিক মীমাংসার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি সত্যিই কতখানি সম্ভাবনাময়।’

পুতিন গত ১৪ জুন ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চল থেকে তার সৈন্য প্রত্যাহার করার এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে শুরু করা ‘বিশেষ সামরিক অভিযানের’ মাধ্যমে রাশিয়ান বাহিনী যেসব আঞ্চল দখল করেছে, সে বিষয়ে স্বীকৃতি দেওয়ার এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

সেই সঙ্গে তিনি পশ্চিমাদের রুশবিরোধী সব নিষেধাজ্ঞা বাতিলের দাবিও জানান।

রাশিয়ান নেতা এ সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ফোরামের অংশগ্রহণকারীরা অবশ্যই ইউরেশিয়া মহাদেশজুড়ে সমান, অবিভাজ্য সুরক্ষা এবং পারস্পরিক উপকারী সহযোগিতার একটি ব্যবস্থা গঠনের বিষয়ে রাশিয়ান ধারণাগুলোর প্রতি যথাযথ মনোযোগ দেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী

আমার ‘শান্তি প্রস্তাবেই’ আছে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি: পুতিন

আপডেট সময় ১০:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪