ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২৮ ডিসেম্বর নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট আত্রাইয়ে মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি

৮ মাস আগে বিয়ে তরুণীর, বাবার বাড়িতেই আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিষপানে সুমাইয়া আক্তার সুমনা (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে

বৃহস্পতিবার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

সুমনা গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মুকুল মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য নুরুজ্জামান জানান, প্রায় ৮ মাস আগে বলদিয়া ইউনিয়নের চৌতালি মোড় এলাকার জনৈক লেবু মিয়ার সঙ্গে বিয়ে হয় সুমনার। স্বামী ঢাকায় থাকায় ও মেয়ের বয়স কম হওয়ায় বাবার বাড়িতেই থাকত সে। বৃহস্পতিবার রাতে বাড়ির সবাই পাশের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যায়। এ সময় ঘরে থাকা একাধিক ইঁদুর মারা ট্যাবলেট খায় সুমনা।

তিনি আরও জানান, রাত ৯টার দিকে ফিরে এসে মেয়েকে টিউবওয়েলের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন তার মা। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুর যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে সুমনার মৃত্যু হয়। আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি তার পরিবার।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৮ মাস আগে বিয়ে তরুণীর, বাবার বাড়িতেই আত্মহত্যা

আপডেট সময় ১০:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪