সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান ভূঞা সুমন, পৌর যুবদলের আহ্বায়ক শান্তি খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী এবং তাঁর দেশের প্রতি অবদান নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক মহান ব্যক্তিত্ব, যিনি দেশের স্বাধীনতা অর্জন ও সংহতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন। তার আদর্শকে ধারণ করে বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫